ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মেক্সিকোতে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 12:57 PM

মেক্সিকোতে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড

মেক্সিকোতে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড

মেক্সিকোতে করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। বুধবার (২০ মে) এ খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৪২৪ জন মারা গেছে কোভিড-১৯ রোগে। একই সময়ে মেক্সিকোতে ২ হাজার ২৪৮ জনের করোনা পজিটিভ হয়েছে।

দেশটিতে নিশ্চিত করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৫৬ হাজার ৫৯৪ জন এবং মৃত্যু বেড়ে হয়েছে ৬ হাজার ৯০ জন।

ব্রাজিল ও পেরুর পর লাতিন আমেরিকায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে মেক্সিকোতে।

গত মঙ্গলবার দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল ২ হাজার ৭১৩ জন। আর গত ১২ মে মেক্সিকো সর্বোচ্চ ৩৫৩ জনের মৃত্যু দেখেছিল। বুধবার সেই হিসাব নতুন করে লিখতে হলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status