ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ঋতুস্রাবের বিষয়ে কথা বলে চরম হেনস্তার শিকার অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 12:56 PM

ঋতুস্রাবের বিষয়ে কথা বলে চরম হেনস্তার শিকার অভিনেত্রী

ঋতুস্রাবের বিষয়ে কথা বলে চরম হেনস্তার শিকার অভিনেত্রী

মহামারি করোনা মোকাবেলায় ভারত দেশজুড়ে চলছে লকডাউন। স্তব্ধ বিনোদন জগৎ। তারকারাও নিজেদের বাড়িতেই সময় কাটাচ্ছেন। টেলি অভিনেত্রী দিব্যা আগারওয়াল লকডাউনে বয়ফ্রেন্ড বরুণ সুদের সঙ্গেই আছেন। আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঋতুস্রাব নিয়ে একটি পোস্ট করে নেটিজেনদের আক্রমণের মুখে পড়লেন দিব্যা।

দিব্যা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বয়ফ্রেন্ড বরুণের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে দিব্যার কোলে মাথা রেখে শুয়ে আছেন বরুণ। দিব্যা সেই ছবির ক্যাপশনে লিখেছেন, আমার যখন ঋতুস্রাব চলে, বরুণ বুঝতে পারে না কী করবে।

দিব্যা এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই নেটিজেনরা ছুটে যান। তার উদ্দেশে কেউ কেউ বলেন, ব্যক্তিগত বিষয় এভাবে জনসমক্ষে বলতে নেই জানেন না ? আর একজন আবার লেখেন, এরপরে তো কটা করে স্যানিটারি প্যাড ব্যবহার করতে লাগে সেটাও জানাবেন।

তবে দিব্যাও থেমে থাকার পাত্রী নন। সমাজে এখনো মহিলাদের ঋতুস্রাব কে ট্যাবু হিসেবে দেখা হয়। এ বিষয়ে খোলাখুলি কথা বলতে সংকোচ বোধ করেন অনেকেই। সেই কারণেই নেটিজেনদের কটাক্ষের জবাবে দিব্যা আর একটি পোস্টে লেখেন, ঋতুস্রাবের সময় আমার মেজাজের পরিবর্তন হয় এটা ঠিক। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি মানুষকে সত্যি শেখাতে চাই।

দিব্যা আরও লেখেন, দয়া করে চুপ করুন এবং আপনার আশপাশের কোনো মহিলার যখন ঋতুস্রাব হবে তাকে ভালো রাখুন। দিব্যার দুটি পোস্টই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, টেলি ধারাবাহিকের পাশাপাশি দিব্যা বিভিন্ন রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন। এমটিভির স্প্লিটসভিলাতে তিনি খুব জনপ্রিয় ছিলেন। এখন আরও একটি টেলিভিশন শোয়ে তিনি সঞ্চালনা করছেন। এছাড়াও ইনস্টাগ্রামে নিজের ফলোয়ার দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এই বলিউড অভিনেত্রী ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status