ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বেতন বোনাসের টাকায় শিক্ষার্থীদের ঈদ উপহার দিলেন সেই শিক্ষিকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 20 May, 2020, 10:00 PM

বেতন বোনাসের টাকায় শিক্ষার্থীদের ঈদ উপহার দিলেন সেই শিক্ষিকা

বেতন বোনাসের টাকায় শিক্ষার্থীদের ঈদ উপহার দিলেন সেই শিক্ষিকা

করোনা পরিস্থিতির কারণে সারাদেশে বন্ধ রয়েছে সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান।  করোনায় কর্মহীন হয়ে পড়ায় অনেক শিক্ষার্থীর বাবা মা কাজ করতে পারছেন না সেইসব অসহায় শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছেন বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের কন্যা ফৌজিয়া বিথি।

নিজের বেতন ঈদ উৎসবের সব টাকায় কেনা জামা কাপড় ও ঈদ সামগ্রী ২ শতাধিক স্কুল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন তিনি।

বুধবার (২০মে) সকাল পর্যন্ত ধুনট উপজেলার বেলকুচি, চান্দারপাড়া এলাকায় বাড়ী বাড়ী গিয়ে ১০২ শিক্ষার্থী ও করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় গরীব মানুষের হাতে নতুন জামা কাপড় ও ঈদ সামগ্রী তুলে দেন।

এর আগে তিনি করোনা সচেতনতায় ২ হাজার মাস্ক তৈরি করে সাধারণ মানুষের মাঝে বিতরণ ও নিজের ছাগল জবাই করে গোস্ত রাতেই অসহায় কর্মহীন মানুষের বাড়িতে পৌছে দেন।

এ বিষয়ে বিথি বলেন, করোনাভাইরাসের কারণে অনেক ছাত্রছাত্রী বাসায় রয়েছে। তাদের পরিবারের হাতে কোন কাজ নেই। বাড়ি বাড়ি গিয়ে ছাত্র ছাত্রীদের লেখাপড়া করাতে গিয়ে অনেক ছাত্র ছাত্রী আমাকে বলে আপা আপনি কি কিনেছেন। আমার বাবা জামা কাপড় দেবে না। তাই বেতন বোনাসের সব টাকায় নতুন জামা কাপড় দিয়েছি। তিনি করোনাভাইরাস থেকে বাঁচতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেন।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status