ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
সাবিলার আরেক ভিডিও, উত্তপ্ত নেট দুনিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 1:50 PM

সাবিলার আরেক ভিডিও, উত্তপ্ত নেট দুনিয়া

সাবিলার আরেক ভিডিও, উত্তপ্ত নেট দুনিয়া

সাবিলা নূর, একজন বাংলাদেশী মডেল এবং টেলিভিশন অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমেই তার মিডিয়া জগতে আগমন। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন। সাবিলার প্রথম অভিনীত নাটক ইউটার্ন।

ঢাকা জেলায় জন্ম সাবিলার। শৈশব থেকেই নাচের প্রতি আসক্তি ছিল তার। প্রথম শ্রেণীর ছাত্রী থাকাকালে বুলবুল ললিতাকলা একাডেমি থেকে নাচ শিখে পদ্ম কুড়ি চ্যাম্পিয়ন হয়েছিল সাবিলা। বর্তমানে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।


২০১৪ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন সাবিলা। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে গ্রামীণফোন, নেস্কেফে, প্রাণ ফিট ইত্যাদি। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনেও কাজ করেছেন। তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।

সম্প্রতি সেই সাবিলাই নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন। যেটা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যেখানে তিনি মেকআপ নিয়ে কিছু টিপস শেয়ার করেছেন।

মূলত নিজের ইউটিউব চ্যানেলের জন্যই এটা করা। তবে ভিডিওটি বেশ সাড়া ফেলেছে। কয়েকদিনের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। যদিও অনেকে বিষয়টিকে ভিন্নভাবেও দেখছেন। তবে ইতিবাচক মন্তব্যই বেশি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status