ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশ্যে আসল কিম জং উন না বডি ডাবল, বিশ্ব জুড়ে জল্পনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 11:10 AM

প্রকাশ্যে আসল কিম জং উন না বডি ডাবল, বিশ্ব জুড়ে জল্পনা

প্রকাশ্যে আসল কিম জং উন না বডি ডাবল, বিশ্ব জুড়ে জল্পনা

সারাবিশ্ব জুড়ে করোনা আতঙ্কের মধ্যে আরও একটি প্রশ্ন তৈরি হয়েছিল। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন কি বেঁচে আছেন? সম্প্রতি একটি ছবি ঘিরেও জল্পনা শুরু হয়েছিল। ছবিতে যেন মৃত্যু শয্যায় শুয়ে আছেন কিম জং উন। সেই ছবি দেখেই অনেকে অন্তিম সিদ্ধান্ত পৌঁছে গিয়েছিলেন তার মৃত্যুর ব্যপারে।

দীর্ঘ জল্পনার পর অবশেষে মে দিবস উপলক্ষে প্রকাশ্যে এসেছিলেন তিনি। তিনি যে বেঁচে রয়েছেন তার প্রমাণ স্বশরীরে নিজেই দিয়েছেন কিম। টানা ৩ সপ্তাহ গা ঢাকা দিয়ে থেকে হঠাৎ তার এভাবে আবির্ভাব হওয়া দেখে অবাক হয়েছেন অনেকেই। আর তারপর থেকেই নানা মহল থেকে প্রশ্ন হচ্ছে, তাহলে কি একাধিক কিম জং উন রয়েছে। অর্থাৎ কিমের কি বডি ডাবল রয়েছে?
অ্যাডল্ফ হিটলার, জোসেফ স্ট্যালিন, সাদ্দাম হোসেনদের মতো একনায়কদেরও বডি ডাবল ছিল। সেই একই ধারা বজায় রাখছেন কিম এমনই মনে করা হচ্ছে। একে এক রাজনৈতিক ফাঁদ বলা হচ্ছে।

এর আগেও কিমের বডি ডাবল নিয়ে আলোচনা হয়েছে। তাই অন্তিম সিদ্ধান্ত পৌঁছানোর জন্য এখন তার কান ও দাঁতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অনেকেই কিমের সঙ্গে তার সদৃশ ব্যক্তির ছবি শেয়ার করে দেখিয়েছেন দাঁতের আকার এবং ঠোঁটের উপরে কিউপিড বো সম্পূর্ণ আলাদা।
 
আর একটি ছবিতে কানের আকৃতি তুলনা করা হয়েছে। যেখানে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। তবে এর মধ্যে বেশির ভাগ কিমের ছবিই বেশ পুরনো। সোশ্যাল মিডিয়া পোস্টে চিনা ব্লগার জেনিফার জেং দাবি করেছেন, ‘মে দিবসে যিনি প্রকাশ্যে এসেছেন তিনি কি আসল কিম! ৪টি জিনিস দেখতে হবে- ১) দাঁত, ২) কান, ৩) চুল ও ৪) তার বোন। এমনকি, দাবির স্বপক্ষে ছবি পোস্ট করে প্রমাণও দিয়েছেন ওই ব্লগার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status