ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চলতি মাসে প্রচণ্ড গরমের পূর্বাভাস, তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 11:02 AM

চলতি মাসে প্রচণ্ড গরমের পূর্বাভাস, তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি

চলতি মাসে প্রচণ্ড গরমের পূর্বাভাস, তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি

চলতি মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে এ মাসেই তীব্র বজ্রঝড়ের শঙ্কাও রয়েছে। দীর্ঘমেয়াদি এক পূর্বাভাসে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সরকারের এ বিভাগটি জানিয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া দেশের উত্তর থেকে  মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩দিন মাঝারি/তীব্র বজ্রঝড় ( কালবৈশাখী)  ও দেশের অন্যত্র ৩-৪ দিন হালকা/মাঝারি বজ্রঝড় (কালবৈশাখী) হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হবে। অন্যদিকে, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াস)  এবং অন্যত্র ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস)/মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। নদ-নদীর অবস্থা মে মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলের কতিপয় স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র প্রধান নদ-নদীর সমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকবে। কৃষি আবহাওয়ায় এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৪-৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণ কাল ৬ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ ঘণ্টা থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status