ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনায় আক্রান্ত রুশ সংস্কৃতিমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 10:47 AM

করোনায় আক্রান্ত রুশ সংস্কৃতিমন্ত্রী

করোনায় আক্রান্ত রুশ সংস্কৃতিমন্ত্রী

এবার করোনায় আক্রান্ত হয়েছেন রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লুইবিমোভা (৩৯)। এই নিয়ে রুশ সরকারের শীর্ষ পর্যায়ের চারজন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। মন্ত্রীর প্রেস সার্ভিস জানিয়েছে, প্রাথমিক পর্যায়েই মন্ত্রীর করোনাভাইরাস ধরা পড়েছে। তাই কোন ঝুঁকি নেই। মন্ত্রীকে হাসপাতালেও ভর্তি করার প্রয়োজন হয়নি। মন্ত্রী লুইবিমোভা আপাতত নিজ ঘরেই আইসোলেশনে আছেন এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মন্ত্রণালয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।

গত সপ্তাহে, দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন- সহ রাশিয়ার তিন শীর্ষ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। কঠোর ব্যবস্থা নেওয়া সত্ত্বেও রাশিয়ায় হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৩৭ জনের। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৩২৭ জন। সূত্র- আনাদুল এজেন্সি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status