যুক্তরাষ্ট্রের দরিদ্র রাজ্য মিসিসিপি লকডাউন খুলে দিচ্ছে
নতুন সনময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 10:44 AM
যুক্তরাষ্ট্রের দরিদ্র রাজ্য মিসিসিপি লকডাউন খুলে দিচ্ছে
যুক্তরাষ্ট্রের সবচেয়ে দরিদ্র রাজ্য মিসিসিপি। করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার কারণে লকডাউন ঘোষণার পর সেটি খুলে দেওয়া হচ্ছে।
গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে লকডাউন ঘোষণার পর সে দেশের মধ্যে সবচেয়ে অর্থনৈতিকভাবে বিপাকে পড়েছে মিসিসিপির বাসিন্দারা। সেখানে একদিকে দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা, অন্যদিকে সেখানকার মানুষের স্বাস্থ্যের অবস্থাও নাজুক।
বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশনা সে কারণে তুলে নিচ্ছে রাজ্য সরকার। গার্ডিয়ানের সাংবাদিক ওলিভার লাফল্যান্ড মিসিসিপির উপকূলীয় রিসোর্ট বিলক্সিতে গেছেন।
তিনি বলেন, যারা স্বল্প পারিশ্রমিকে কাজ করেন, লকডাউনের ফলে তারা ভয়াবহ ক্ষতির মধ্যে পড়েছেন। হোটেলে কর্মরতরা লকডাউনের মধ্যে নিজেদের খাবার জোগাড় করতেই বিভিন্ন সংস্থার দিকে তাকিয়ে আছেন।
গত সোমবার থেকেই সীমিত পরিসরে রেস্টুরেন্ট ও মুদির দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়। সেই সঙ্গে সবাইকে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। তবে এটি কতটা কাজে দেবে, তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। সূত্র: গার্ডিয়ান