ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনুমতি ছাড়া ইতালি যাওয়ায় মাদারীপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 8:38 PM

অনুমতি ছাড়া ইতালি যাওয়ায় মাদারীপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

অনুমতি ছাড়া ইতালি যাওয়ায় মাদারীপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

করোনার প্রাদুর্ভাবের মধ্যে অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়ার কারণে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস। প্রজ্ঞাপনে বলা হয়, বিনা অনুমতিতে দেশের বাইরে যাওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাসের বিষয়ে অভিযোগ পায় মাদারীপুরের জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন।

অভিযোগের প্রেক্ষিতে গত ২২ মার্চ সরেজমিন পরিদর্শনে যায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। সেখানে গিয়ে চেয়ারম্যানের বিদেশ ভ্রমণের বিষয়টি নিশ্চিত হন তিনি। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২৪ এপ্রিল ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেন।

এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস ৩১ মার্চ একই কারণে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি দেন। চিঠিতে উল্লেখ্য করা হয়, চেয়ারম্যান না থাকায় ইউনিয়ন পরিষদের সচিব কবির উদ্দিন হাওলাদার অঘোষিত চেয়ারম্যান।

পরিদর্শনকালে সচিবের কাছে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করা বেশকিছু নথি পাওয়া যায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই সুপারিশের চিঠি পাওয়ার প্রেক্ষিতে শিরখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারকে সাময়িক বহিষ্কার করেন। পাশাপাশি বিনাকারণে বিদেশ ভ্রমণের কারণ জানতে চেয়ে নোটিশ প্রদান করেন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (স্থানীয় সরকার বিভাগ) এর উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী এই প্রজ্ঞাপন জারি করেন। একই সাথে ১০ কার্যদিবসের মধ্যে দেশের বাইরে যাবার কারণ জানতে চেয়ে নোটিশ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status