ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
কাঁঠালের ভেতর ৬ হাজার ইয়াবা, দুই রোহিঙ্গা ধরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 3 May, 2020, 12:03 PM

কাঁঠালের ভেতর ৬ হাজার ইয়াবা, দুই রোহিঙ্গা ধরা

কাঁঠালের ভেতর ৬ হাজার ইয়াবা, দুই রোহিঙ্গা ধরা

কক্সবাজারের উখিয়ায় কাঁঠালের ভেতর ইয়াবা পাচারকালে দুই রোহিঙ্গাকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইনানীর মাদারবনিয়া চেপটখালী এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মকবুল আহমেদের ছেলে রশিদ উল্লাহ (১৯) ও একই ক্যাম্পের মৃত ফজল আহমেদের ছেলে মোহাম্মদ রশিদ আহমেদ (২৩)।

কোস্ট গার্ডের চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম বলেন, অভিনব পদ্ধতিতে কাঁঠালের ভেতর ইয়াবা বহন করে ঢাকায় পাচার করা হচ্ছে- এমন খবরে কোস্ট গার্ডের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে কাঁঠালের ভেতর ছয় হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে মামলা দিয়ে আটকদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status