১০২টি কার্যকর করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 1:53 PM
১০২টি কার্যকর করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা
বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে সারাবিশ্বে করোনাভাইরাস মোকাবেলায় ১০২টি ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে। এর মধ্যে ৮টি ক্লিনিক্যাল পরীক্ষার জন্যে অনুমোদন দেয়া হয়েছে। সিএনএন
চারদিন আগে সাতটি ভ্যাকসিন ক্লিনিক্যাল পরীক্ষার জন্যে অনুমোদন দেয়া হলেও মানুষের শরীরে তা এখনো পরীক্ষা করা হয়েছে কি না তা জানা যায়নি।
চারটি ভ্যাকসিন তৈরি হয়েছে চীনে। একটি ব্রিটেনে। আরেকটি যুক্তরাষ্ট্রে। অন্যটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের যৌথ সহযোগিতায়।
গত ১৬ মার্চ দি আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ প্রথম মানুষের শরীরে করোনাভাইরাস ভ্যাকসিন পরীক্ষা শুরু করে।