ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কাতার বিশ্বকাপের শুভেচ্ছা দূত করোনা আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 May, 2020, 1:57 PM
সর্বশেষ আপডেট: Friday, 1 May, 2020, 3:53 PM

কাতার বিশ্বকাপের শুভেচ্ছা দূত করোনা আক্রান্ত

কাতার বিশ্বকাপের শুভেচ্ছা দূত করোনা আক্রান্ত

২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের শুভেচ্ছা দূত আবদেল খামিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খামিস দেশটির সাবেক তারকা ফুটবলার ছিলেন।

বৃহস্পতিবার আয়োজক কমিটির পক্ষ থেকে টুইট করে এ খবর জানানো হয়েছে। কাতার বিশ্বকাপের মোট তিনজন শুভেচ্ছা দূত। আবদেল খামিস ছাড়া অপর দুজন হলেন, অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফুটবলার টিম কাহিল ও বার্সেলোনা স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেস।

এর আগে কাতার বিশ্বকাপের জন্য নির্মাণকাজে থাকা বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছিল। জানা যায়, তিনটি স্টেডিয়াম প্রকল্পের আটজনের করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও ১৭ এপ্রিল থেকে এ ব্যাপারে করোনা হালনাগাদ তথ্য দিচ্ছে না কাতার।

করোভাইরাসের কারণে কাতারের জনজীবন প্রায় থমকে গেলেও বিশ্বকাপের জন্য অবকাঠামো নির্মাণ বন্ধ করা হয়নি। এসব কাজে নিয়োজিতদের অধিকাংশই অভিবাসী শ্রমিক।

আবদেল খামিসসহ আক্রান্তদের সবার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছে বিশ্বকাপ আয়োজনের জন্য গঠিত সুপ্রিম কমিটি।

কাতারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে আরোগ্য লাভ করেছেন ১,৩৭২ জন। মারা গেছে ১০ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status