ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 May, 2020, 12:07 PM
সর্বশেষ আপডেট: Friday, 1 May, 2020, 3:51 PM

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক আটক

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক আটক

ভোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় মোবারক আলম তানজিল (৩৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক মোবারক আলম তানজিল ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকার মৃত মোশাহেদ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ এপ্রিল) সকালে ভোলা শহরের বাংলাস্কুল মোড় এলাকায় লকডাউন চলাকালীন চেক পোস্টে তাকে বিনা ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্রে ত্রুটি থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই দিন বিকেল ৩টা ২৯ মিনিট তিনি তার ব্যবহৃত ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসটি ভাইরাল হলে পুলিশ তাকে আটক করে।

ভোলা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এসআই আবু জাফর বিশ্বাস বাদী হয়ে আটক মোবারক আলম তানজিলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status