ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমার ভিত্তি মূল্য ১ লাখ টাকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 9:53 PM

হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমার ভিত্তি মূল্য ১ লাখ টাকা

হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমার ভিত্তি মূল্য ১ লাখ টাকা

এবার নিলামে উঠছে নন্দিত অভিনেতা হুমায়ুন ফরীদির সর্বাধিক ব্যবহৃত চশমা। আজ রাত ১১টায় ফেসবুকের ‘অকশন ফর অ্যাকশন’ পেইজে লাইভের মাধ্যমে এই নিলাম অনুষ্ঠিত হবে। #HF001 এই কোড নিয়ে বিশেষ এই চশমাটির সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা- এমনটাই জানিয়েছেন এর অন্যতম উদ্যোক্তা প্রীত রেজা।

দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘বিশেষ এই চশমাটির সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। রাত ১১টার লাইভে অংশ নিয়ে সর্বোচ্চ মূল্য যিনি তুলবেন, তিনিই হবেন এই চশমার গর্বিত মালিক। যেমনটা হয়েছে এর আগে সাকিব আল হাসানের ব্যাট ও তাহসানের অ্যালবামকে ঘিরে।’

প্রীত রেজা জানান, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই নিলামে অংশ নেওয়া যাবে।

করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক আয়োজন ‘অকশন ফর অ্যাকশন’। এর দেখভালের দায়িত্বে আছেন চিশতী ইকবাল, আরিফ আর হোসেন ও প্রীত রেজা।

এর আগে, গত ২২ এপ্রিল প্রথম নিলামে তোলা হয়েছিল ক্রিকেটার সাকিব আল হাসানের বিশ্বকাপের ব্যাট। এরপর নিলামে ওঠে সংগীতশিল্পী তাহসান খানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status