ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
শেষবার বাবাকে দেখতে ঋদ্ধিমা কাপুরের ১৪০০ কিলোমিটার যাত্রা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 9:50 PM

শেষবার বাবাকে দেখতে ঋদ্ধিমা কাপুরের ১৪০০ কিলোমিটার যাত্রা

শেষবার বাবাকে দেখতে ঋদ্ধিমা কাপুরের ১৪০০ কিলোমিটার যাত্রা

দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে জীবনের কাছে হেরে যেতে হলো বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুরকে। ৬৭ বছর বসয়ী এই অভিনেতা আজ বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শেষবার বাবাকে দেখতে দিল্লিতে থাকা ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর লকডাউনের মধ্যে মুম্বাইয়ের যাওয়ার অনুমতি পেয়েছেন। সড়ক পথে ১ হাজার ৪০০ মিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি এখন মুম্বাই যাচ্ছেন। এতে তার সময় লাগবে অন্তত ১৮ ঘণ্টা।

গতকাল বুধবার হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়লে ঋষি কাপুরকে মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী নীতু কাপুর ও ছেলে রণবীর কাপুর। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে এনডিটিভিকে নিশ্চিত করেন তার ভাই রাণধীর কাপুর।

বাবার অসুস্থতার কথা শুনে গতকাল রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র কাছে চার্টার্ড ফ্লাইটে দিল্লি থেকে মুম্বাই যাওয়ার আবেদন করেন ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর।

পুলিশের পক্ষ থেকে ঋদ্ধিমা কাপুরকে বলা হয়, শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুমতিতে তিনি ফ্লাই করতে পারবেন। তবে তিনি চাইলে মুম্বাইয়ে সড়কপথে যেতে পারেন।

পুরিশের এক উচ্চপস্থ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘গতকাল গভীর রাতে তিনি অনুমতি চেয়েছিলেন। এমন পরিস্থিতিতেও আমরা কয়েক মিনিটের মধ্যে সেই অনুমতি দিয়েছি।’

মুম্বাই যাওয়ার অনুমতি পাওয়ার পর দিল্লি থেকে সড়কপথে ১ হাজার ৪০০ কিলোমিটার পাড়ি দিচ্ছেন ঋদ্ধিমা কাপুর।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ ঠেকাতে ভারতে চলমান লকডাউনে বিমান, ট্রেন ও সব ধরনের আন্তঃভ্রমণ বন্ধ রাখা হয়েছে। তবে লকডাউনের এক মাস পর গতকাল থেকে ভারতে থাকা অভিবাসী, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের নিজ দেশে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এ ছাড়া জরুরি প্রয়োজনে রাস্তায় বের হওয়ারও অনমুতি দিয়েছে দেশটির সরকার।

এর আগে গতকাল বলিউডের আরেক গুণী অভিনেতা ইরফান খান ক্যান্সারে মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৫৩ বছর।

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status