ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
পাসপোর্টে স্টাম্পকৃত ভিসা বাতিল করলো সৌদি আরব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 9:47 PM

পাসপোর্টে স্টাম্পকৃত ভিসা বাতিল করলো সৌদি আরব

পাসপোর্টে স্টাম্পকৃত ভিসা বাতিল করলো সৌদি আরব

মহামারি করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় গত ১৮ মার্চের আগে বহির্বিশ্বে অবস্থিত সৌদি দূতাবাস ও মিশন থেকে যেসব পাসপোর্টে ভিসা লাগানো হয়েছিল সেগুলো বাতিল করে দিয়েছে সৌদি সরকার। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভিসা ফি ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এবং দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেট এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি সৌদি কূটনৈতিক মিশন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য ভিসা দিয়েছে। স্থানীয় দূতাবাসের ইস্যুকৃত ভিসা নিয়েও যারা আন্তর্জাতিকভাবে ফ্লাইট বন্ধ থাকায় ফিরতে পারেনি সেসব ভিসা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে ।

তবে সৌদি সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক স্থানীয় কোম্পানিগুলোর বিপরীতে বিভিন্ন দেশ থেকে শ্রমিক আমদানির জন্য ইস্যুকৃত ভিসা বাতিল করা হয়েছে কি না রিপোর্টে সে সম্পর্কে কিছুই বলা হয়নি।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বহির্বিশ্বে সৌদি দূতাবাস ও মিশন কর্তৃক পাসপোর্টে স্টাম্পকৃত ভিসার মেয়াদ থাকে তিন মাস। ভিসা হোল্ডারকে তিন মাসের মধ্যে ফ্লাই করার বাধ্যবাধ্যকতা থাকে। কিন্তু গত ১৮ মার্চ থেকে সৌদি আরবের সঙ্গে আন্তজার্তিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় ভিসা নিয়েও যারা ফ্লাই করতে পারেননি শুধুমাত্র তাদের ভিসা বাতিল করা হয়েছে ।

করোনাভাইরাস এবং বহির্বিশ্বের সঙ্গে সৌদি আরবের যোগাযোগ ব্যবস্থা পুনরায় স্বাভাবিক হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নতুন করে ভিসা স্ট্যাম্পিং-এর জন্য দূতাবাসে আবারও আবেদন করতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status