ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
আমাকে হারাতে যে কোনো কিছুই করতে পারে চীন: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 10:32 AM

আমাকে হারাতে যে কোনো কিছুই করতে পারে চীন: ট্রাম্প

আমাকে হারাতে যে কোনো কিছুই করতে পারে চীন: ট্রাম্প

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে চীন আমেরিকা দ্বন্দ্ব এখন চরমে। একের পর এক অভিযোগ তুলছে ট্রাম্প। এবার তিনি বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাকে হারানোর জন্য ‘ যে কোনো কিছুই করতে পারে চীন’।

বুধবার (২৯ এপ্রিল) হোয়াইট হাউসে বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বেইজিং যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্ভাব্য অনেক পরিণাম ভোগ করছে। প্রাদুর্ভাব সম্পর্কে চীনের আরও আগেই পৃথিবীকে জানানো উচিত ছিল।

এদিকে করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে।আসন্ন নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।অথচ পুনর্নির্বাচনের ক্যাম্পেইনে অর্থনৈতিক উন্নয়নের কথাই বেশি প্রচার করে আসছিলেন ট্রাম্প।

এখন করোনাভাইরাস সংকট মোকাবিলায় পর্যাপ্ত উদ্যোগ না নেওয়ার অভিযোগেও সমালোচিত হচ্ছেন তিনি।

তবে চীনের সঙ্গে চলমান ‘বাণিজ্য যুদ্ধে’ যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে পারে এনিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

ট্রাম্প বলেন, অনেক কিছুই করতে পারি আমি। কী ঘটেছে সেটি দেখছি আমরা। এ প্রতিযোগিতায় আমাকে হারানোর জন্য যে কোনো কিছুই করতে পারে চীন।

নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে চীন জেতাতে চায় বলে বিশ্বাস ট্রাম্পের। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status