ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
চাঁদপুরের হাজিগঞ্জের ইউএনও করোনায় আক্রান্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 9:50 PM

চাঁদপুরের হাজিগঞ্জের ইউএনও করোনায় আক্রান্ত

চাঁদপুরের হাজিগঞ্জের ইউএনও করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া। তিনি এখন নিজের বাসায় থেকেই চিকিৎসা নেবেন।

আজ বুধবার জেলা সিভিল এই খবর নিশ্চিত করেছেন। এ ছাড়া হাজিগঞ্জ উপজেলারই আরেকজনসহ মোট দুজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘করোনা আক্রান্ত ইউএনও তাঁর নিজ বাসভবনে থেকে চিকিৎসাসেবা নিবেন। তাঁর অফিস রুম ও বাসভবন লকডাউন করা হয়েছে। একই সঙ্গে তাঁর সংস্পর্শে আসা ১২ জনের নমুনা সংগ্রহ করা হবে পরীক্ষার জন্য।’

এ নিয়ে চাঁদপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৭ জনে। এর মধ্যে দুজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। সাতজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে আটজন রোগী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status