ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
হাসপাতালের লিফ‌টের নি‌চ থে‌কে চিকিৎসকের লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 1:35 PM

হাসপাতালের লিফ‌টের নি‌চ থে‌কে চিকিৎসকের লাশ উদ্ধার

হাসপাতালের লিফ‌টের নি‌চ থে‌কে চিকিৎসকের লাশ উদ্ধার

ব‌রিশাল শের-ই-বাংলা‌ মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লের বার্ন ও প্লা‌স্টিক সার্জারি বিভা‌গের সি‌নিয়র কনসাল‌ট্যান্ট ডা. এম এ আজাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে নগরীর কালীবা‌ড়ি রো‌ডের মমতা স্পেশালাইজড হাসপাতা‌লের লিফ‌টের নি‌চ থে‌কে তার লাশ উদ্ধার করা হয়।

ত‌বে কী কার‌ণে তার মৃত্যু হ‌য়ে‌ছে তা এখনও পর্যন্ত নি‌শ্চিত ক‌রে বল‌তে পা‌রছে না পু‌লিশ।

জানা গেছে, মমতা স্পেশালাইজড হাসপাতা‌ল ভবনটি ১০ তলা। এর ১ থেকে ৬ তলা পর্যন্ত হাসপাতালের কার্যক্রম চলে। বাকি তিন তলা ভাড়া দেয়া হয়েছে। ভবনটির ৭ তলায় ভাড়া থাকতেন ডা. আজাদ।

ঘটনাস্থল থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) মো. রাসেল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে আমরা তদন্ত করে দেখছি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status