ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
দাবা খেলার সময় গুলি, খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যসহ নিহত ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 1:09 PM

দাবা খেলার সময় গুলি, খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

দাবা খেলার সময় গুলি, খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

খাগড়াছড়িতে দাবা খেলার সময় দুর্বৃত্তের গুলিতে এক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যসহ দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে দীঘিনালা মধ্য বানছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ইউপিডিএফকর্মী এনজেল চাকমা বাবু (৩৫) ও উপজেলা নন্দেশ্বর কর্বারিপাড়ার সুশীল চাকমার ছেলে এবং গাড়িচালক সুদিব্য কান্তি চাকমা (৩৫) মধ্যবানছড়া এলাকার বীরেন্দ্র মোহন চাকমার ছেলে।

নিহত সুদিব্য কান্তি চাকমার বড় ভাই শান্তিময় চাকমা জানান, সকালে এনজেল চাকমা বাবু ও সুবিদ্য চাকমাপাড়ার একটি বাড়ির সামনে দাবা খেলছিলেন। এ সময় কে বা কারা গুলি করে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

তিনি বলেন, আমার ভাই (সুদিব্য) পেশায় মাহেন্দ্র গাড়ি চালায়। তিন দিন আগে তিনি বাড়ি ফিরেছেন। তার দুটি সন্তান আছে। কোনো রাজনীতি না করেও বিনা অপরাধে তাকে হত্যা করা হয়।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, সকালে পার্টিকর্মী বাবু চাকমাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এ সময় এক নিরীহ গ্রামবাসীও মারা যায়।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status