ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
প্রকাশ: Sunday, 28 June, 2026, 4:40 PM

নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

নাটোরে শহরের বনবেলঘড়িয়া এলাকার এক পুকুর থেকে কমর কুমার দাস (৩৮) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে শহরের বনবেলঘড়িয়া এলাকার এক পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কমর শহরের লেংগুরিয়া মধ্যপাড়া বিহারিপাড়া এলাকার মৃত হীরা লালা দাসের ছেলে। তিনি রিকশা চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে পুকুরে কিছু ভাসতে দেখে স্থানীয়রা কাছে গিয়ে দেখেন এক ব্যক্তির মরদেহ। পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা ছুটে এসে কমরের মরদেহ বলে শনাক্ত করেন। নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। রাতে বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status