|
১২দিন পর চালু হচ্ছে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির পাঠদান
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() ১২দিন পর চালু হচ্ছে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির পাঠদান শোক ও স্মরণসভায় অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। উপস্থিত বক্তারা ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। সভায় চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক, চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ, ট্রাস্ট সদস্য ইঞ্জিনিয়ার মনজুর আহমেদ ভূইয়া এবং স্থানীয় বিএনপি, যুবদল নেতৃবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৬ জুন একাডেমির আবাসিক ভবনের একটি কক্ষ থেকে শিক্ষার্থী মেহেদী হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেদী হাসানের বাবা জিয়া উদ্দিনের দায়ের করা হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ১৬ জুন থেকে ২৮জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম বন্ধ ছিলো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
