ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বিদেশে রমরমা সেই ‘হারিয়ে যাওয়া’ দেশি অভিনেত্রী, চলছে অন্য জগৎ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 1:20 PM

বিদেশে রমরমা সেই ‘হারিয়ে যাওয়া’ দেশি অভিনেত্রী, চলছে অন্য জগৎ

বিদেশে রমরমা সেই ‘হারিয়ে যাওয়া’ দেশি অভিনেত্রী, চলছে অন্য জগৎ

শ্রাবস্তী দত্ত তিন্নি, একজন বাংলাদেশী টিভি অভিনেত্রী এবং মডেল। ‘আনন্দধারা ফটোজেনিক ২০০২’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পঞ্চম রানারআপ হয়েছিলেন তিনি।

এরপর শুরু তার মডেলিং ক্যারিয়ার। ২০০৪ সালে তিনি মোস্তফা সরওয়ার ফারুকী নির্মিত ধারাবাহিক নাটক ‘৬৯’ এ অংশগ্রহণের মাধ্যমে অভিনয় ক্যারিয়ারও শুরু করেছিলেন।


এরপর কাজ করেন বেশ কয়েকটি নাটক ও সিনেমায়। কিন্তু সাত বছরের মতো হয়ে গেল তার কোনো খোঁজ খবর নেই। বলতে পারেন শোবিজ অঙন থেকে হারিয়েই গেছেন তিন্নি।

স্ক্যান্ডালগার্ল, সিনে পাড়ায় কথিত এ নামেও তাকে চিনতো অনেকে! পুরো ক্যারিয়ারে বহুবার বিতর্কে জড়িয়েছেন তিনি। সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করে একটি সেক্স স্ক্যান্ডাল।

হোটেল কক্ষে তরুণ-তরুণীর অন্তরঙ্গ মুহূর্তে ধারণকৃত একটি ভিডিও ফুটেজ দুজনের নামে ছেড়ে দেওয়া হয় বাজারে। ভিডিওটির পাত্র-পাত্রী হিসেবে চলে আসে তখনকার জনপ্রিয় জুটি তিন্নি-হিল্লোলের নাম। যদিও ভিডিওটির সত্যতা মেলেনি। কিন্তু সমালোচনার হাত থেকে রেহাই পাননি তারা।

এরপরই মূলত এই অঙন থেকে মুখ ফিরিয়ে নেন তিন্নি। ২০০৬ সালে বিয়ে করা সেই আদনান ফারুক হিল্লোলের সঙ্গে হয় বিচ্ছেদ।

এরপর ২০১৪ সালে তিন্নি আদনান হুদা সাদকে বিয়ে করেন। যতদূর জানা গেল সেই তিন্নি এখন পরিবারের সঙ্গে কানাডার কুইবেক প্রদেশে বসবাস করছেন।

সূত্রের খবর, বিদেশেও বেশ রমরমা অবস্থাতেই আছেন তিন্নি। তার নিজ জগতে তিনিই নাকি রানী। নিজের মতো করে চলাফেরা করেন। সময় পেলেই ঘুরতে বের হন। আড্ডা, আমোদ ফুর্তি-কোনটারই কমতি হয় না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status