ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
চরাঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রসারে শাহজাদপুর ও বেলকুচিতে মাঠ কার্যক্রম পরিদর্শন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2026, 8:03 PM

চরাঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রসারে শাহজাদপুর ও বেলকুচিতে মাঠ কার্যক্রম পরিদর্শন

চরাঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রসারে শাহজাদপুর ও বেলকুচিতে মাঠ কার্যক্রম পরিদর্শন

বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুর ও বেলকুচি উপজেলায় বিভিন্ন মাঠভিত্তিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আব্দুর রহিম পলি শেড, পাট প্রদর্শনী এবং এলএলপি (LLP) সেটের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি তিনি মাঠ দিবসে অংশ নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক জনাব মোঃ জিয়াউর রহমান, সিরাজগঞ্জ জেলার উপপরিচালক, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

কর্মসূচিতে চরাঞ্চলের কৃষিকে আরও উৎপাদনশীল, লাভজনক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে আধুনিক কৃষি প্রযুক্তির কার্যকর প্রয়োগ, সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মাঠমুখী উদ্যোগ চরাঞ্চলের কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে আরও উৎসাহিত করবে এবং টেকসই কৃষি উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status