ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ঘাসখেতের মধ্যে শিশু ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় মায়ের কাছে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 11:19 AM

ঘাসখেতের মধ্যে শিশু ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় মায়ের কাছে

ঘাসখেতের মধ্যে শিশু ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় মায়ের কাছে

কুষ্টিয়ার খোকসায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী সজিব (২২) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল বিকেলে বাড়ির পাশে ভুক্তভোগী শিশুটি ছাগলের জন্য ঘাস কাটতে গেলে অটোচালক সজিব ঘাস কেটে দেওয়ার নাম করে ঘাসখেতের মধ্যে নিয়ে শিশুটিকে নির্যাতন করে। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি তার মায়ের কাছে বিষয়টি বলে। লোকলজ্জার ভয়ে শিশুটির মা কাউকে না বলে বাড়িতে রেখে দেয়। পরে রোববার (২৬ এপ্রিল) রাতে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হলে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে আনা হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

শিশুটির বাবা রাতেই পুলিশকে মৌখিকভাবে অবহিত করেন। অভিযোগের প্রেক্ষিতে খোকসা থানা পুলিশ সোমবার সজিবকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলায় দায়ের করা হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে গ্রেপ্তারকৃত সজিবকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status