ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
শিশুদের মেসেঞ্জার বাংলাদেশসহ ৭০ দেশে চালু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 11:15 AM

শিশুদের মেসেঞ্জার বাংলাদেশসহ ৭০ দেশে চালু

শিশুদের মেসেঞ্জার বাংলাদেশসহ ৭০ দেশে চালু

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বাধ্যতামূলকভাবে ঘরে অবস্থান করছে শিশুরা। অবসর সময়ে সহপাঠী বা বন্ধুদের সঙ্গে শিশুদের বার্তা বিনিময়ের সুযোগ দিতে বাংলাদেশসহ ৭০ দেশে নিজেদের মেসেঞ্জার কিডস সেবার পরিধি বৃদ্ধি করেছে ফেসবুক। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রথম চালু হয় মেসেঞ্জার কিডস।

মেসেঞ্জারের শিশুতোষ সংস্করণটিতে প্যারেন্টাল কন্ট্রোল ফিচার থাকায় সন্তানরা কোন কোন বন্ধুর সঙ্গে বার্তা বা ছবি বিনিময় করতে পারবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা। এমনকি ‘সুপারভাইজড ফ্রেন্ডিং’ ফিচার কাজে লাগিয়ে অন্যদের পাঠানো বন্ধুত্বের আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যানও করতে পারবেন। ফলে শিশুরা অনলাইনে নিরাপদে বন্ধুদের সঙ্গে বার্তা বা ছবি বিনিময় করতে পারবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status