ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ওবায়দুল কাদের করোনায় আক্রান্ত, যুবক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 2:42 PM

ওবায়দুল কাদের করোনায় আক্রান্ত, যুবক গ্রেপ্তার

ওবায়দুল কাদের করোনায় আক্রান্ত, যুবক গ্রেপ্তার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত- ইউটিউবে এমন গুজব ছড়ানোর অভিযোগে খুলনার বাগমারা থেকে রুহুল আমিন (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।


মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রুহুল আমিন বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর এলাকার নজরুল ইসলামের ছেলে।

কেএমপির মুখপাত্র পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গ্রেপ্তারকৃত রুহুল আমিন তার নিজের ইউটিউব ওয়ালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত মর্মে ভিডিও ধারণ করে তা ছেড়ে দেয়। এটি সম্পূর্ণ বিভ্রান্তকর ও উস্কানিমূলক।

বর্তমানে মহামারি রুপে ধারণ করা করোনাভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টি করার অপরাধে তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status