ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 2:22 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 8 April, 2020, 2:24 PM

করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী!

করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী!

অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেও কি করোনায় আক্রান্ত হয়েছেন? এখনও নিশ্চিত খবর পাওয়া না গেলেও এমন সন্দেহ করা হচ্ছে। ভারতে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের মানুষ। মুম্বইতেও আক্রান্ত হয়েছেন অনেকে। মুম্বইয়ের মালাড অঞ্চলের একটি অ্যাপার্টমেন্টে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। সেই অ্যাপার্টমেন্টেই থাকেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। আর তাই অঙ্কিতার ভক্তরা বেশ চিন্তায় রয়েছেন।


করোনা সংক্রমণ যাতে ওই করোনা আক্রান্ত ব্যক্তির থেকে ছড়িয়ে না পড়ে সেই জন্য পুরো অ্যাপার্টমেন্টটিই সিল করে দিয়েছে প্রশাসন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, করোনা আক্রান্ত ওই ব্যক্তি মার্চে স্পেন থেকে ফিরেছিলেন। কিন্তু বিমানবন্দরে তাঁর স্ক্রিনিং করা হলে কোনও উপসর্গ ধরা পড়েনি। জ্বরও ছিল না। তাও তাঁকে ২ সপ্তাহ হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছিল। কিন্তু ১২ তম দিনে জ্বর সর্দি সহ বেশ কিছু উপসর্গ দেখা যায়। তখন পরীক্ষা করে দেখা যায় তাঁর শরীরে কোভিড ১৯ রয়েছে।


ওই ব্যক্তি এই মুহূর্তে মুম্বইয়ের এক হাসপাতালে রয়েছে। কিন্তু এই ১২ দিন তিনি যাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদেরও সোয়াব পরীক্ষা করে দেখা হয়েছে। কিন্তু তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু সাবধানতার জন্য ওই অ্যাপার্টমেন্ট সিল করা হয়েছে। তবে অঙ্কিতা এই কদিনে কোনও ভাবেই ওই ব্যক্তির সংস্পর্শে আসেননি বলেই জানা যাচ্ছে। বরং তিনি নিজেকে ঘরবন্দিই রেখেছিলেন। কিন্তু সংস্পর্শে না এলেও কোনও ভাবে সংক্রমণ হয়েছে কি না সেই বিষয়ে বেশ চিন্তিত তাঁর ভক্তরা। তবে শুধু অঙ্কিতা নন। ওই অ্যাপার্টমেন্টে আরও বেশ কয়েকজন টেলিভিশন অভিনেতা থাকেন। প্রত্যেকেই বেশ চিন্তায় রয়েছেন।


প্রসঙ্গত, বলিউড প্রযোজক করিম মোরানির মেয়ে সাজা মোরানি কোভিড-১৯ এ আক্রান্ত। সোমবার প্রকাশ্যে এসেছিল এই খবর। ঠিক একদিনের মাথায় জানা গেল করিম মোরানি আর এক মেয়ে জোয়া মোরানিও করোনায় আক্রান্ত। সোয়াব পরীক্ষার ফলাফল তাঁরও পজিটিভ এসেছে। পরিবারেরই এক সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে।


কিছুদিন আগেই রাজস্থান থেকে ফিরেছিলেন জোয়া। সেখান থেকে ফেরার পরে কোভিড ১৯-এর বেশ কিছু উপসর্গ ছিল তাঁর মধ্যে। কিন্তু তখন সোয়াব পরীক্ষা করলে রিপোর্ট নেগেটিভ আসে। দ্বিতীয় বার ফের পরীক্ষা হয়। সেই রিপোর্টের ফলাফলই পজিটিভ আসে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status