ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বলিউডের অভিনেত্রী করোনায় আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 12:25 PM

বলিউডের অভিনেত্রী করোনায় আক্রান্ত

বলিউডের অভিনেত্রী করোনায় আক্রান্ত

বলিউডের আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। অভিনেত্রী জোয়া মোরানির করোনা টেস্ট পজেটিভ এসেছে। কণিকা কাপুর এবং শাজা মোরানির পর করোনায় আক্রান্ত হলেন জোয়া। মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে তার।

গতকাল সোমবার সকালেই জোয়ার বোন শাজার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ওই একই সময়ে জোয়া-র পরীক্ষা করা হলে প্রাথমিকভাবে তার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু সোমবার বিকেল গড়াতেই আবার টেস্ট হলে সেই রিপোর্ট পজিটিভ আসে **তার।

২০০৭ সালে শাহরুখ-দীপিকার ‘ওম শান্তি ওম’ ছবিতে সহ পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছিল জোয়াকে। ২০১১ সালে ‘অল’ওয়েজ কাভি কাভি’ ছবির মধ্য দিয়ে তার বলি অভিষেক ঘটে। কুনাল খেমু অভিনীত ‘ভাগ জনি’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।


জোয়ার বাবা করিম মোরানি ‘রা ওয়ান’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির প্রযোজক। এর আগে করোনা থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন কণিকা কাপুর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status