ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
এক বিছানায় কারো সঙ্গে ঘুমাতে পারি না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 12:15 PM

এক বিছানায় কারো সঙ্গে ঘুমাতে পারি না

এক বিছানায় কারো সঙ্গে ঘুমাতে পারি না

কঙ্গনা রানাওয়াত। একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি নিজেকে বলিউড চলচ্চিত্রে অন্যতম একটি জায়গায় অধিষ্ঠিত করেছেন। সম্প্রতি পিঙ্কভিলাকে দেয়া এক সাক্ষাত্কারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন তিনি।

নায়িকার কথায়, 'আমি এমন কাউকে আমার জীবনে চাই না যে আমার ভিতরের শক্তিটা নষ্ট করতে চাইবে। আমি এখন সম্পূর্ন মানুষ এবং অন্যের কোনও খামতি আমি পূরণ করতে চাই না। আমার চাই একজন পূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ'।
প্রেম করার ক্ষেত্রে স্বাধীনচেতা মনোভাবটাই কাল হয়েছে কঙ্গনার!

অভিনেত্রী বলেন, ‘আমি শুরু থেকেই নিজের স্বাধীনতাটা ভালোবাসি। এমনকি যখন আমি খুব ক্যাজুয়াল কোনও সম্পর্কেও জড়িয়েছি-বিশ্বাস করুন আমি কোনও মানুষের সঙ্গে এক বিছানায় ঘুমতে পারি না।

আমি মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ব এবং নিজের ঘরে গিয়ে ঘুমবহয়ত তাঁর কাছে ক্ষমা চেয়ে নেবআমি সত্যি জানি না এই ভাবনা আমাকে কোথায় নিয়ে যাবে’।



কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল হামেশাই সংবাদ শিরোনামে থাকেন তাঁর বোল্ড সেস্টমেন্ট এবং বিতর্কিত টুইটের জন্য। রঙ্গোলির সঙ্গে কিম কার্দাশিয়ানের তুলনা টেনে বসছেন কঙ্গনা!

তিনি জানান, কিম কার্দাশিয়ানকে মানুষজন সোশ্যাল মিডিয়ায় ফলো করে উত্তেজনাপূর্ন পোস্টের জন্য, হয়ত রঙ্গোলির কার্দাশিয়ানের মতো নিতম্ব নেই কিন্তু বিশ্বাস করুন ও মারাত্মক উত্তেজনাপূর্ন কথা বলে।

ক্যারিয়ারের শুরুর দিকে ঠিক কী কী সমস্যার মুখে পড়তে হয়েছে কঙ্গনাকে? কঙ্গনার কথায়, ‘আমার জীবন এক্কেবারে ঘেঁটে গিয়েছিল। আমি এমন কিছু মানুষের সঙ্গে জড়িয়ে পড়েছিলাম, যাদের থেকে একমাত্র মৃত্যুই আমাকে রক্ষা করতে পারত।

এইসব কিছু আমার সঙ্গে ঘটছিল যখন আমি ২০ কোটাও পার করিনি। সেই সময় এক বন্ধুর সৌজন্যে আমি যোগ-ব্যায়ামের সঙ্গে পরিচিত হই।

সে আমাকে ‘রাজাযোগা’ বলে একটি বই উপহার দিয়েছিল। এরপর আমি স্বামী বিবেকানন্দকে নিজের গুরু হিবাসে মেনে তাঁর দেখানো পথে নিজেকে গড়তে শুরু করি’।

বক্স অফিসে কঙ্গনার শেষ ছবি ছিল পাঙ্গা। শীঘ্রই জয়ললিতার বায়োপিক 'থালাইভি'তে দেখা যাবে অভিনেত্রীকে।

উল্লেখ্য, ভারতজুড়ে লকডাউনের জেরে কঙ্কনা আপাতত হিমাচলে নিজের বাড়িতেই রয়েছেন। অনেক দিন বাদে পরিবারের সঙ্গে খোশ মেজাজে সময় কাটানোর অবকাশ পেয়েছেন বলে কথা!

তাই সারাদিন চুটিয়ে তাশ খেলছেন, কখনও রান্না করছেন আবার কখনও বা পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন। পাশাপাশি নিয়ম মেনে উপোস রেখে নবরাত্রি পালনও করছেন।

তবে এসবের মাঝেই কিন্তু রামায়ণে মন দিয়েছেন অভিনেত্রী। বাড়ির লোকদের নিয়ে রোজ রামায়ণ দেখছেন দূরদর্শনে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status