ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বিশ্বের এই ক্ষতির জন্য চীন দায়ী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 9:25 PM

বিশ্বের এই ক্ষতির জন্য চীন দায়ী

বিশ্বের এই ক্ষতির জন্য চীন দায়ী

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য চীনকে দায়ী করা হচ্ছে। আর এর ক্ষতি চীনকেই বহন করতে হবে।

মার্কিন সিনেটের প্রভাবশালী সদস্য, বিচার বিষয়ক কমিটির চেয়ারম্যান লিন্ডসে গ্রাহাম এই কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্বের এই ক্ষয়ক্ষতির জন্য চীন দায়ী। তারা এই ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।’

গ্রাহাম বলেন, ‘বিশ্বের এই তৃতীয় মহামারি চীনের কাঁচাবাজার থেকে এসেছ। যেখানে তারা বাদুর ও বানর বিক্রি করে। যেগুলো এই ভাইরাস বহন করে।’

মার্কিন এই সিনেটের দাবি করেন, এই ক্ষতির জন্য বিশ্বের উচিত চীনের কাছে ক্ষতিপূরণ চাওয়া।

গ্রাহাম যোগ করেন, চীনকে উপর থেকে নীচ পর্যন্ত দেখতে হবে। আমাদের চিকিত্সা সরবরাহের চেইনটি ফিরে পেতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত তিন লাখ ৬৭ হাজার ৬৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১০ হাজার ৯৪৩ জন। খবর: ফক্স নিউজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status