ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
খুলনায় করোনার উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধার মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 3:21 PM

খুলনায় করোনার উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধার মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধার মৃত্যু

খুলনার রূপসা উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে রূপসা উপজেলার দেবীপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।

মৃত বৃদ্ধার নাম সালেহা বেগম। তিনি ওই এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।

রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ওই বৃদ্ধা সাত দিন আগে তার নাতির সঙ্গে ঢাকা থেকে উপজেলার দেবীপুর গ্রামের বাড়িতে ফেরেন। তিনি তথ্য গোপন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাও নেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে তিনি বাড়িতে মারা যান।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার জানান, যারা ওই নারীর সংস্পর্শে এসেছিলেন তাদের তালিকা তৈরির কাজ চলছে। তাদের দ্রুত হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, মৃত বৃদ্ধা ও তার নাতির নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা করা হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status