ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
নিরাপত্তা প্রত্যাখ্যান করে মার্কিন চিকিৎসক বললেন- মানুষ আমাকে ভালোবাসে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 12:29 PM

নিরাপত্তা প্রত্যাখ্যান করে মার্কিন চিকিৎসক বললেন- মানুষ আমাকে ভালোবাসে

নিরাপত্তা প্রত্যাখ্যান করে মার্কিন চিকিৎসক বললেন- মানুষ আমাকে ভালোবাসে

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ-এর সংক্রামক রোগ বিভাগের দীর্ঘদিনের নেতৃত্বে থাকা ডা. অ্যান্থনি ফাউসি করোনাভাইরাসের বিরুদ্ধে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়ার জেরে হত্যার হুমকি এবং কিছু নেতিবাচক বার্তা পেয়েছেন। এ বিষয়ে তিনি বলেছেন, আমি এই জীবন বেছে নিয়েছি, আমি জানি এটা কী।

এদিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জেরে হোয়াইট হাউসে প্রতিদিনের ব্রিফিংয়ে উপস্থিত থাকার জেরে তার নিরাপত্তা নিয়ে প্রথম শঙ্কা প্রকাশ করেন মার্কিন স্বাস্থ্য বিভাগের সরকারি একজন কর্মকর্তা। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তার নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়।

তবে ফাউসি বলেন, কিছু বিষয় রয়েছে যা মাঝে মাঝে বিরক্তিকর হয়ে ওঠে। আপনি যে কাজটি করতে চান সেদিকে কেবল মনোনিবেশ করুন এবং অন্য সবকিছুকে পাশে সরিয়ে রাখুন এবং যথাসম্ভব চেষ্টা করুন মনোযোগ অন্যদিকে না দেয়ার। তাহলেই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আমরা আসলেই অত্যন্ত খারাপ সময় পার করছি। আমাদের অন্য চিন্তাগুলো পাশে সরিয়ে রাখতে হবে।

তবে ফাউসিকে নিয়ে হুমকি কারা দিচ্ছে সে ব্যাপারে পরিষ্কারভাবে কোনো তথ্য জানানো হয়নি। যদিও ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এরই মধ্যে ফাউসির বাড়ি ঘিরে রেখে নিরাপত্তা দিচ্ছেন।

৭৯ বছর বয়সী ফাউসি বলেছেন, আমি শারীরিকভাবে সুস্থ। আমার কোনো ধরনের নিরাপত্তার দরকার নেই। মানুষ আমাকে ভালোবাসে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status