ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
তাইওয়ানে কোয়ারেন্টিনে থাকা দম্পতির মৃত্যু ঘিরে রহস্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 12:26 PM

তাইওয়ানে কোয়ারেন্টিনে থাকা দম্পতির মৃত্যু ঘিরে রহস্য

তাইওয়ানে কোয়ারেন্টিনে থাকা দম্পতির মৃত্যু ঘিরে রহস্য

তাইওয়ানে করোনাভাইরাসের (কোভিড -১৯) আতঙ্কে কোয়ারেন্টিনে থাকা এক দম্পতির মৃত্যু হয়েছে।প্রাথমিক তদন্তে তারা আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে।সম্প্রতি তারা জাপান ভ্রমণ করার পর বাসায় কোয়ারেন্টিনে ছিলেন।গত সপ্তাহের শেষের দিকে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। কিন্তু তাদের করোনাভাইরাস (কোভিড -১৯) পরীক্ষা নেগেটিভ হয়েছিল বলে জানা গেছে।

জানা গেছে, উও নামে পরিচিত এক ব্যক্তি এবং চু নামে পরিচিত একজন নারীকে ৩ এপ্রিল ভাড়া করা অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।

সোমবার তাইওয়ান জেলা প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে জানানো হয়, তদন্তকারীরা মনে করেন যে, এই দম্পতি কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ার শিকার।

সিএনএ এর রিপোর্টে এ কথা বলা হয়েছে ।

প্রসিকিউটরের অফিস কর্তৃক জারিকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্তকারীরা মৃতদের নাক থেকে 'নাসাল সোয়াব'  সংগ্রহ করে দ্রুত করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করেছে। সোমবার ময়নাতদন্তের প্রতিবেদন দাখিল করা হয়েছে। পরীক্ষাগুলি আবারো নেগেটিভ এসেছে।

প্রসিকিউটরের অফিস জানিয়েছে, ময়নাতদন্ত শেষ করতে প্রসিকিউটররা এবং একজন ফরেনসিক প্যাথলজিস্ট সোমবার দুপুর ২ টায় মর্গে গিয়েছিলেন।

তদন্তে জানা গেছে, শক্তভাবে সিল করা ঘরে কাঠকয়লা পোড়ানোর ফলে শ্বাসরোধ ও বিষক্রিয়াজনিত কারণে দুজনের মৃত্যু হয়েছে।

প্রসিকিউটররা হত্যাকাণ্ডের কোনও চিহ্ন বা তাদের মৃত্যুর জন্য দায়ী কোনও ব্যক্তির সন্ধান পাননি।

এরপর দু'জনের লাশ দাফনের জন্য তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিটি পুলিশ ব্যুরো জানিয়েছে, দু'জন ব্যক্তি তাইয়ুয়ান সিটির একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিল।৩১ শে মার্চ জাপান থেকে প্রত্যাবর্তনের পরে দু'জন তাদের কোয়ারেন্টিন শুরু করেছিলেন।কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করতে পারেনি।

তাইওয়ুয়ান সিটির সরকারী কর্মীরা পুলিশসহ সেখানে যান। তারা দরজায় তালাবন্ধ পেয়েছিলেন। তারা অ্যাপার্টমেন্টে প্রবেশ করার পরে  একটি শয়নকক্ষে মৃতদেহ দেখতে পান।।

প্রতিবেশীরা জানিয়েছেন, এই দম্পতি দু'বছরের বেশি সময় ধরে অ্যাপার্টমেন্টে ছিলেন এবং নিয়মিত ভাড়া দিয়েছিলেন।  সূত্র: তাইওয়ান টাইমস

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status