ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ভাড়াটিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন মালিক, ঠাঁই হলো গাছতলায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 April, 2020, 3:29 PM

ভাড়াটিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন মালিক, ঠাঁই হলো গাছতলায়

ভাড়াটিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন মালিক, ঠাঁই হলো গাছতলায়

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কের জেরে ভারতের পশ্চিমবঙ্গে এক ভাড়াটিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে।

বাড়িতে ফিরতে না পেরে ওই ভাড়াটের এখন ঠাঁই হয়েছে গাছতলায়।

শুক্রবার আনন্দাবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, গত ২৩ মার্চ সুধীর কেরাল থেকে বাড়িতে ফেরেন। সেখানে তিনি ট্রেনের পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেন। সম্প্রতি লকডাউন ঘোষণা করায় কেরাল থেকে ফিরে আসেন তিনি।

ক্যানিং থানার তালদি রাজাপুর এলাকায় সোনা ঘরামির বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকেন সুধীর। কেরাল থেকে ফিরে সরকারি নির্দেশ মেনে ক্যানিং মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর তিনি পরিবারের কাছে যান।

কিন্তু বাড়ির মালিক তাকে বাড়িতে ঢুকতে বাধা দেন। আগামী এক মাস যেন তিনি বাড়িতে না ঢোকেন সেই নির্দেশনাও দেন বাড়িওয়ালা।

হাসপাতালে শারীরিক পরীক্ষা করিয়েই তিনি বাড়িতে ফিরেছেন বলে জানালেও তাকে ঢুকতে দেয়া হয়নি সেখানে। এমনকি গ্রামের লোকজন দিয়ে তাকে সেখান থেকে বের করে দেয়া হয় বলে অভিযোগ।

পরে সুধীর আবার ক্যানিং হাসপাতালে চলে যান। শারীরিক সমস্যা না থাকায় তাকে হাসপাতালে ভর্তি নিতে চাননি চিকিৎসকরা। তারা ১৪ দিন হোম কোয়রেন্টিনে থাকার পরামর্শ দেন। কিন্তু বাড়ি ফিরতে না পারায় তা সম্ভব হয়নি।

সুধীর বলেন, ‘বাড়িওয়ালা বাড়িতে ঢুকতে না দিলে আমি বিডিও অফিসে যাই। তারা আবার আমায় হাসপাতালে পাঠান। সেই থেকে এভাবে হাসপাতাল চত্বরেই গাছের নিচে দিনরাত কাটছে আমার।

বাড়িওয়ালা বলেন, যারাই বাইরে থেকে আসছেন, তাদের বাড়িতে একা থাকার নির্দেশ দেয়া হচ্ছে। আমার বাড়িতে অনেক মানুষ থাকেন। কমন পায়খানা, বাথরুম, টিউবওয়েল সবাই ব্যবহার করি। উনি এখানে থাকলে বাকিদের সমস্যা হতে পারে, তাই উনাকে ১৪ দিন বাইরে কাটিয়ে এখানে ফিরতে বলেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status