ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
মেক্সিকোয় করোনা বিয়ার বানানো বন্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 April, 2020, 3:33 PM

মেক্সিকোয় করোনা বিয়ার বানানো বন্ধ

মেক্সিকোয় করোনা বিয়ার বানানো বন্ধ

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ বিস্তার রোধে স্বাস্থ্য জরুরি অবস্থা চলায় করোনা বিয়ার প্রস্তুত বন্ধ করে দিয়েছে মেক্সিকোর একটি কোম্পানি।

গ্রুপো মডেলো নামে ওই ব্র্যান্ডটি বলছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের অপ্রয়োজনীয় তৎপরতা স্থগিতে মেক্সিকো সরকারের নির্দেশনার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।- খবর নিউজ টোয়েন্টিফোরের

এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, আমাদের চুল্লিতে বিয়ার প্রস্তুত সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আসছে দিনগুলোতে এটি বানানো বন্ধ করে দেয়া হবে।

মেক্সিকো সরকার বৃহস্পতিবার বলছে, কেবল কৃষি বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো ছাড়া বাকি সব বন্ধ রাখতে হবে।

গ্রুপো মডেলো বলেছে, তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড সরকার নির্ধারিত অপ্রয়োজনীয় তালিকায় পড়ায় তারা করোনা বিয়ার ও অন্যান্য ব্র্যান্ডের উৎপাদন আপাতত বন্ধ রাখছে।

মেক্সিকোর এ বিয়ার উৎপাদক কোম্পানির পণ্য বিশ্বের ১৮০ দেশে রপ্তানি হয়। দেশটিতে শেষ খবর পাওয়া পর্যন্ত এক হাজার ৫১০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছেন অন্তত ৫০ জন।

মেক্সিকোতে গ্রুপো মডেলোর ১১টি বিয়ার উৎপাদন কারখানা আছে। কোম্পানিটি বলেছে, রোববার থেকে তাদের উৎপাদন স্থগিত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status