ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ধোনি আর আমিও বিশ্বকাপ জিতেছি, শাস্ত্রীকে খোঁচা দিলেন যুবরাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 April, 2020, 3:16 PM

ধোনি আর আমিও বিশ্বকাপ জিতেছি, শাস্ত্রীকে খোঁচা দিলেন যুবরাজ

ধোনি আর আমিও বিশ্বকাপ জিতেছি, শাস্ত্রীকে খোঁচা দিলেন যুবরাজ

২০১১ সালের দোসরা এপ্রিল আরব সাগরের পারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই উপলক্ষে বৃহস্পতিবার টুইট করেছিলেন জাতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। আর তা নিয়েই রবি শাস্ত্রীকে খোঁচা দিলেন যুবরাজ সিংহ।

শাস্ত্রী ভারতের জাতীয় দলের কোচ হলেও দেশটির ক্রিকেটপ্রেমীদের কাছে খুব অপছন্দের মানুষ। সোশ্যাল সাইটে তিনি যাই লিখেন, সেটা নিয়েই ট্রল শুরু হয়। এবার শাস্ত্রীর ভুল ধরিয়ে দিলেন যুবরাজ সিং। বৃহস্পতিবার ছিল ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের ৯ম বার্ষিকী। সেদিন রবি শাস্ত্রীর একটা টুইট থেকে বিতর্কের সূত্রপাত।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ছক্কা মেরে ম্যাচ শেষ করেছিলেন ধোনি। সেই মুহূর্তে ধারাভাষ্যকার ছিলেন শাস্ত্রী। টুইটারে পোস্ট করে শাস্ত্রী সেই কীর্তিকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু তার টুইটে যুবরাজ ও মহেন্দ্র সিংহ ধোনির কোনো উল্লেখ ছিল না। এটাই মানতে পারেননি যুবরাজ। সেই কারণেই শাস্ত্রীকে একহাত নিয়েছেন তিনি।

শাস্ত্রী টুইট করেছিলেন, অনেক অভিনন্দন। এটা তোমরা সারা জীবন উপভোগ করবে। ঠিক যেমন ভাবে আমরা ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়কে মনে রাখি। এই টুইটেই তিনি শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলিকে ট্যাগ করেন। যা দেখে যুবরাজ পাল্টা টুইট করেন, ধন্যবাদ সিনিয়র! তবে আমাকে আর মাহিকেও (ধোনি) ট্যাগ করতে পারতেন। আমরাও বিশ্বকাপ জয়ের অংশ ছিলাম।

যুবরাজ ছিলেন ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার। ৯ ম্যাচে ৯০.৫০ গড়ে ৩৬২ রান করেছিলেন তিনি। পাশাপাশি উইকেট নিয়েছিলেন ১৫ উইকেট। ফাইনালের সেরা ক্রিকেটার ছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ৭৯ বলে তিনি ৯১ রানে অপরাজিত ছিলেন। উইনিং স্ট্রোকও এসেছিল তার ব্যাটে। সেই সময় ক্রিজের অন্যপ্রান্তে ছিলেন যুবরাজ। ২৪ বলে ২১ রানে অপরাজিত ছিলেন তিনি। অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়ে তারা দলকে বিশ্বকাপ জেতান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status