ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
করোনা দ্রুত পরীক্ষায় ব্যবহার হচ্ছে সোনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 April, 2020, 3:07 PM

করোনা দ্রুত পরীক্ষায় ব্যবহার হচ্ছে সোনা

করোনা দ্রুত পরীক্ষায় ব্যবহার হচ্ছে সোনা

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তদের দ্রুত শনাক্তের জন্য সোনা ব্যবহার করা হচ্ছে। শরীরে করোনাভাইরাস আক্রমণ করলে ইমিউন সিস্টেম তা প্রতিরোধ করতে পারবে কিনা, সেটাও জানা যাচ্ছে।

করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার পরেও তা যদি শরীরে না থাকে তাহলেও পরীক্ষার মাধ্যমে সেটি জানার উপায় আছে। গত ১৭ মার্চ ব্লগে একটি পোস্টের মাধ্যমে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডাব্লিউজিসি) বিশেষজ্ঞ ট্রেভর কেল জানান, স্বর্ণের ছোট ছোট গোলাকার কণা ৪০ বছরেরও বেশি সময় ধরে প্রবাহ চিহ্নিতের সূচক হিসেবে ব্যবহার হচ্ছে।

তিনি আরো বলেন, করোনাভাইরাসে আক্রান্ত কাউকে দ্রুত শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়। তাদের অধিকাংশ করা হয় সোনার মাধ্যমে।

তিনি মনে করেন, যে কোনো স্থানে সোনার মাধ্যমে এই পরীক্ষা করা যেতে পারে। আর সেটাও ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পরীক্ষা করে ফল জানা যাবে।

তবে, তিনি সাবধান করে দিয়েছেন যে, পরীক্ষার সীমাবদ্ধতাও রয়েছে। সঠিকভাবে ডায়াগনস্টিক সরঞ্জাম এবং পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) ছাড়া পরীক্ষা চালানো যাবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status