ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
করোনার কারণে দূষণ কমেছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 April, 2020, 11:12 AM

করোনার কারণে দূষণ কমেছে

করোনার কারণে দূষণ কমেছে

একসময়ের জনবহুল শহরের রাস্তাগুলো এখন খালি। মহাসড়কে ট্র্যাফিক জ্যাম বা ভিড় নেই বললেই চলে। বিশ্বজুড়েই মানুষজনকে বাইরে সেভাবে দেখা যাচ্ছে না।

করোনাভাইরাস মোকাবেলার জন্য সারাবিশ্বের মানুষ বাইরে না বের হয়ে ঘরে অবস্থানের কারণে অনেকটা শান্ত পরিবেশ বিরাজ করছে বাইরে। তবে মানুষের মনে চাপা আতঙ্ক রয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

ভূমিকম্পবিশারদরা বলছেন, ব্যক্তিগত গাড়ি, ট্রেন, বাস চলাচলের ফলে যে শব্দ দূষণ এবং কম্পন তৈরি হতো, সেটা এখন কমে গেছে। বেলজিয়ামের ভূতাত্ত্বিক এবং ভূমিকম্পবিদ থমাস লেকক সর্বপ্রথম এটি জানিয়েছেন।

তিনি বলেছেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়ার জেরে চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত ৩০ থেকে ৫০ শতাংশ শব্দদূষণ কমেছে বেলজিয়ামে। করোনার কারণে সে দেশে স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধসহ সামাজিক দূরত্ব মেনে চলার কারণে এ ঘটনা ঘটেছে। একইভাবে সারাবিশ্বেই শব্দদূষণ এবং গাড়ি চলাচল বন্ধ থাকার কারণে দূষণ কমে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status