ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
করোনার মধ্যে ঘরের কাজ করে ক্লান্ত অভিনেত্রীর কান্না ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 10:28 PM

করোনার মধ্যে ঘরের কাজ করে ক্লান্ত অভিনেত্রীর কান্না ভাইরাল

করোনার মধ্যে ঘরের কাজ করে ক্লান্ত অভিনেত্রীর কান্না ভাইরাল

সেলিব্রিটিরা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ৷ কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন তার সবই আপডেট তারা সোশ্যাল মিডিয়াতে জানাতে সবচেয়ে বেশি পছন্দ করেন।

আর ২১ দিনের লকডাউনের অফুরন্ত সময়ে ভারতীয় তারকারা যেন নিজেদের রোজকার কাজকর্ম প্রকাশের প্রতিযোগিতায় মেতেছেন।

এই যেমন অভিনেত্রী হিনা খান বাড়ির কাজ করতে করতে ক্লান্ত। গৃহবন্দী হয়ে আছেন তিনি আর সবার মতো। বাইরের কাজ যখন বন্ধ, তাই মেয়েকে ফ্রি পেয়ে ঘরের কাজ করিয়ে নিচ্ছেন মা।

জানা গেছে, করোনা সংকটে কাজের বুয়া রয়েছে ছুটিতে। হিনার মা নিজেই সামলাচ্ছেন সবকিছু। আর নিজের সহযোগী হিসেবে মেয়েকে দিয়ে কিছু কাজ করিয়ে নিচ্ছেন। আর তাতেই ক্লান্ত হয়ে পড়েছেন অভিনেত্রী।

সম্প্রতি মজার একটি ভিডিও পোস্ট করছেন হিনা। সেখানে দেখা যাচ্ছে ঘরের ডোরম্যাট ধুতে গিয়েই একেবারে নাজেহাল তিনি৷ চোখের জল, নাকের জল মিশে একাকার!


লকডাউন অবস্থায় ঘর পরিষ্কার থেকে শুরু করে রান্না, বাসন মাজা সবই করছেন৷ আর ডোরম্যাট পরিষ্কার করতে গিয়ে কান্নারত নায়িকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই সেটি ভাইরাল হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status