ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
রাস্তা থেকে তারা এখন হোটেলে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 10:26 PM

রাস্তা থেকে তারা এখন হোটেলে

রাস্তা থেকে তারা এখন হোটেলে

করোনা প্রায় সব মানুষের জন্য বিপদের কারণ হলেও, কিছু মানুষের জন্য কিছুটা হলেও সুবিধা বয়ে এনেছে। বিলাসবহুল হোটেলে থাকবে এমনটি যারা কখনও ভাবতে পারেনি করোনার কল্যাণে তারাও এখন হোটেলে ঘুমচ্ছে, খাচ্ছে।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের বিস্তৃতি রোধে গৃহহীনদের আবাসনের উদ্যোগ নেয়া হয়েছে। ৫০ লাখ পাউন্ডের জরুরি তহবিল ঘোষণা করা হয়েছে। তাই চলতি সপ্তাহে গ্রেটার ম্যানচেস্টারের ৫শ এর বেশি গৃহহীন মানুষের জায়গা হয়েছে হোটেলে। শহরের মেয়র অ্যান্ডি বার্নহ্যামের উদ্যোগে ১ হাজার হোটেল কক্ষ খালি করা হয়েছে গৃহহীনদের জন্য।

মেয়র অ্যান্ডি বার্নহ্যাম বলেন, ‘যারা রাস্তা-ঘাটে ঘুমায় এবং একইকক্ষে অনেকজন থাকেন করোনাভাইরাসের ঝুঁকিতে বেশি রয়েছেন তারা। আশাকরছি এমন সবার জন্য আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে।’ তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে ৫০০ গৃহহীনকে আবাসনের ব্যবস্থা করেছি। তবে এটি সত্য যে এ কাজটি সম্মিলিতভাবে করতে গিয়ে সরকার বেশকিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আমরা আবাসনের সক্ষমতা আরো বাড়াচ্ছি। আশাকরছি সবার জন্যই থাকার ব্যবস্থা করা সম্ভব হবে। কাউকে আর করোনার ঝুঁকিতে থাকতে হবে না।’

মেয়র বলেন, ‘এ ক্ষেত্রে বেশ কিছু সংস্থা আমাদের সহযোগিতা দিচ্ছে, আশা করছি আরো অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতা নিয়ে এগিয়ে আসবে। কারণ মানুষের খাদ্য, স্বাস্থ্য উপকরণসহ আরো বেশকিছু জিনিসের প্রয়োজন রয়েছে।  সূত্র: ম্যানচেস্টার ইভেনিং নিউজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status