ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
হাত-মুখ চেপে ধরে প্রাথমিকের ছাত্রীকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 April, 2020, 8:52 PM

হাত-মুখ চেপে ধরে প্রাথমিকের ছাত্রীকে ধর্ষণ

হাত-মুখ চেপে ধরে প্রাথমিকের ছাত্রীকে ধর্ষণ

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সুলতানপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী লালসার শিকার হয়েছেন। এ ঘটনায় বুধবার (১ এপ্রিল) রাতে ওই স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে প্রতিবেশী আব্দুস সালামকে (৪৫) অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। ওই স্কুলছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত আব্দুস সালাম সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জিফুলবাড়িয়া গ্রামের মৃত. ছদরুদ্দীনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রতিবেশী আব্দুস সালাম ওই স্কুলছাত্রীর বাড়ির ওপর দিয়ে প্রায়ই যাতায়াত করতেন। এই সুবাদে তার সঙ্গে কথাবার্তা হতো। একপর্যায়ে গত ২৯ মার্চ সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রী তাদের বাড়ির পাশে একটি বিলে ঘাস কাটতে যায়।

এ সময় আব্দুস সালাম তাকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী আম বাগানে নিয়ে তার হাত-মুখ চেপে ধর্ষণ করেন। ঘটনাটি সাগর নামে এক কিশোর দেখে ফেলে। ঘটনার দুই দিন পর বুধবার বিকেলে সাগর ঘটনাটি ওই স্কুলছাত্রীর ভাইকে জানায়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আব্দুস সালামকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status