ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ধর্মে-কর্মে মনোযোগী ববি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 8:46 PM

ধর্মে-কর্মে মনোযোগী ববি

ধর্মে-কর্মে মনোযোগী ববি

দেশে করোনাভাইরাসে সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকতে বলছেন সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাধারন মানুষকে সচেতন করছেন শোবিজের অনেক তারকাই। একইসঙ্গে ঘরবন্দী জীবনে কী করছেন তারকারা সেটিও শেয়ার করছেন ভক্তদের সঙ্গে।

এদের মধ্যে একজন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা ইয়ামিন হক ববি। এই অভিনেত্রীও সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছেন এবং বেশি বেশি সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়াও জানিয়েছেন হোম কোয়ারেন্টাইনে ধর্মে-কর্মে মন দিয়েছেন তিনি।

ববি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসাতেই থাকবো। এখন বাসায় সময় মতো নামাজ পড়ছি ও কোরআন তেলাওয়াত করছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেনো আমাদের এই করোনা থেকে মুক্তি দেন। এছাড়াও বাসার ছাদের বাগান দেখাশুনা, প্রচুর বই পড়ছি ও ঘরের কাজ করছি।

ববি বর্তমানে সৈকত নাসির পরিচালিত ‘আকবর’ ছবিতে অভিনয় করছেন। এ ছবিতে তার বিপরীতে আকবর চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন। সুলতানা চরিত্রে অভিনয় করছেন ববি। সিনেহল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির গল্পে তুলে ধরা হবে ঢাকার গ্যাং কালচার ও আন্ডারওয়ার্ল্ডের কাহিনী।

এর বাইরে মুক্তি অপেক্ষায় আছে রয়েছে ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ নামের সিনেমা। স্বপন চৌধুরী পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন গায়ক এস ডি রুবেল।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status