ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
করোনায় লন্ডনের হাসপাতালে প্রাণ গেল সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 7:17 PM

করোনায় লন্ডনের হাসপাতালে প্রাণ গেল সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রীর

করোনায় লন্ডনের হাসপাতালে প্রাণ গেল সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী নূর হাসান হুসেইনের। করোনায় আক্রান্ত হওয়ার পর লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়েছে।

নূর হাসান হুসেইনের বয়স হয়েছিল ৮৩ বছর। ২০০৭ সালের নভেম্বর থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নূর হাসান দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার জন্ম দেশটির রাজধানী মোগাদিসুতে।

সোমালিয়ায় এখন পর্যন্ত ৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। এ ছাড়া বাকি চারজনের চিকিৎসা চলছে।

এদিকে, সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন নয় লাখ ৫৫ হাজার একশ ৩৬ জন মানুষ। আর মারা গেছেন ৪৮ হাজার পাঁচশ ৭৬ জন মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ তিন হাজার ১১ জন। এই অবস্থায় লকডাউনই একমাত্র উপায় এই রোগের সঙ্গে লড়ার জন্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status