ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
করোনাকে 'হত্যাকারী' আখ্যা দিলেন ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের পরিচালক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 6:36 PM

করোনাকে 'হত্যাকারী' আখ্যা দিলেন ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের পরিচালক

করোনাকে 'হত্যাকারী' আখ্যা দিলেন ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের পরিচালক

করোনাকে হত্যাকারী আখ্যায়িত করে ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর Jérôme Salomon (জেরম সালমোঁ) বলেন, আমরা পুরোপুরি ব্যতিক্রমী মহামারীর মুখোমুখি হচ্ছি যা স্বাস্থ্য ব্যবস্থায় এবং বিশেষত স্বাস্থ্য প্রতিষ্ঠানের ওপর অস্বাভাবিক প্রভাব ফেলছে।

এ পর্যন্ত করোনায় ফ্রান্সে মৃত্যুর সংখ্যা ৪ হাজারের বেশি ছাড়িয়েছে এবং সারাবিশ্বে ৪৮ হাজারের বেশি মৃত্যু হয়েছে।

এদিকে করোনায় ফ্রান্সে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এ পর্যন্ত ২০জন বাংলাদেশি আক্রান্তের খবর পাওয়া গেছে। ফ্রান্সে করোনার লাশের সারিতে এক বাংলাদেশি মহিলাও যোগ হয়েছেন।

এছাড়া কঠিন পরিস্থিতিতে আছেন মেসে থাকা বাংলাদেশি প্রবাসীরা। প্যারিসের কিছু মেস আছে, যেখানে বাংলাদেশিরা গাদাগাদি করে বসবাস করেন। এসব মেসে বসবাসকারীরা রয়েছেন অত্যধিক ঝুঁকিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status