ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
'আমাগো তো লোক নাই, সাহায্য করবো কেরা?'
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 April, 2020, 5:57 PM

'আমাগো তো লোক নাই, সাহায্য করবো কেরা?'

'আমাগো তো লোক নাই, সাহায্য করবো কেরা?'

'কাম কাজ কিছুই নাই। খুব কষ্টে পোলাপান লইয়া চলতাছি ভাই। আর কত দিন থাকবো ভাইরাস জানেন কিছু?' এভাবেই কষ্টের কথা বলছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের শোলাকুড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে ছফর আলী। মা এক বোন, তিন মেয়ে এক ছেলে ও স্ত্রীসহ তার পরিবারের সদস্য সংখ্যা ৮ জন।

প্রতিবেশী খাদেমুল মামুন জানান, শোলাকুড়া গ্রামের মধ্যে ছবর আলীর পরিবারটি সব চেয়ে অভাবী। পরিবারের সদস্যরাও সহজ-সরল। ছফর আলীর একার উপার্জনে চলে আট সদস্যের পরিবারটি। কাঠের ফার্নিচার বার্নিশ করেই চলে ছফর আলীর সংসার। করোনাভাইরাসের কারণে কোনো কাজ না থাকায় পরিবারটি এখন দিশেহারা। তাদের অভাবের কথা কারো কাছে বলতেও পারছে না। তাই তাদের পরিবারের লোকজন এখন করোনা নিয়ে চিন্তিত না। চিন্তিত এক বেলা খাবার নিয়ে।

ছফর আলীর মা মনোয়ারা বেগম জানান, ছফরের বাবা গ্রামে গ্রামে ঘুরে আইস্ক্রিম বিক্রি করে সংসার চালাতো। ছেলে ছফর আলী বার্নিশ মিস্ত্রির কাজ করত। গতবছর ছফরের বাবা মারা যাওয়ার পর আমাদের সংসারে টানাপোড়ন চলছে। আমার ছেলের পক্ষে ৮ জনের সংসার চালাতে খুব কষ্ট হয়। করোনাভাইরাস আসার পর এখন খেয়ে না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে কিন্ত কাউকে বলতে পারছি না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। দ্রুত পরিবারটির কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status