ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
হাতীরঝিলে গ্যাস সঞ্চালনের পাইপ লিক হয়ে হঠাৎ আগুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 6:03 PM

হাতীরঝিলে গ্যাস সঞ্চালনের পাইপ লিক হয়ে হঠাৎ আগুন

হাতীরঝিলে গ্যাস সঞ্চালনের পাইপ লিক হয়ে হঠাৎ আগুন

বৃসস্পতিবার হঠাৎ রাজধানীর হাতীরঝিলে গ্যাস সঞ্চালনের লাইনে লিক হয়ে আগুনের ঘটনা ঘটে।

রাজধানীর হাতীরঝিল এলাকায় গ্যাস সঞ্চালন পাইপ লিক হয়ে আগুনের ঘটনা ঘটেছে। অল্প কিছুক্ষণের মধ্যে অবশ্য ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত এ আগুন নিয়ন্ত্রণ করে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রামপুরার হাতীরঝিল এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে বৃষ্টি থামার পর পরই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুতের চমকানিতে একটি থাম্বায় আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। এরপরই রাস্তায় আগুন ছড়িয়ে পড়ে। পরে কয়েকজন মিলে বালি, চটের বস্তা দিয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। কিন্তু ক্রমেই তা বাড়তে থাকে।

প্রত্যক্ষদর্শী আরেক যুবক জানান, প্রায় ৪০ মিনিট ধরে আগুন ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

আগুন নেভানোর কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের এক সদস্য জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে, সাপ্লাইয়ের গ্যাসের পাইপ লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। আগুনে ছোট- বড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি। আগুন পুরো নিয়ন্ত্রণে আছে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status