ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
গুজবে হাসপাতাল রোগী শূন্য
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 April, 2020, 10:41 PM

গুজবে হাসপাতাল রোগী শূন্য

গুজবে হাসপাতাল রোগী শূন্য

‘ইনজেকশন দিয়ে মেরে ফেলা হবে, হাসপাতালে রোগী ভর্তি করা হয় না’ এমন গুজবে ভোলার মনপুরার ৫০ শয্যার হাসপাতালটিতে গত কয়েকদিন ধরে ভর্তি হচ্ছেন না রোগীরা।

ওই গুজবে রোগী শূন্য হয়ে পড়েছে এই উপকূলের একমাত্র হাসপাতালটি। আবার যারা সেবা নিতে ভর্তি হন তারাও এমন গুজবের কথা শুনে হাসপাতাল ছেড়ে পালিয়ে যান।

তবে গুজবের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানার পর মাইকিংসহ বাড়ি বাড়ি গিয়ে করোনা সর্তকতাসহ গুজবে কান না দিয়ে অসুস্থদের হাসপাতালে ভর্তি হয়ে সেবা নেয়ার পরামর্শ দেয়া হয়।

বুধবার সরেজমিনে ৫০ শয্যার হাসাপাতালে গিয়ে দেখা গেছে, মহিলা ওয়ার্ডে রোগী নেই। শিশু ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত আবদুল্লাহ নামে একটি শিশু ভর্তি রয়েছে।

ওই শিশুর মা মরিয়ম জানান, হাসপাতালে রোগীর চিকিৎসা দেয়া হয় না এমন গুজবে তার সন্তান গত পাঁচদিন আগে ডায়রিয়া হলেও হাসপাতালে আনেননি। পরে অবস্থা খারাপ হলে বুধবার হাসপাতালে ভর্তি করান। হাসপাতালের তিন তলায় পুরুষ ওয়ার্ডে একজন হাত ভাঙা রোগী ভর্তি। গাইনি ওয়ার্ডে বুধবার দুই গর্ভবতী রোগী ভর্তি রয়েছেন। পুরো হাসপাতালে যে চারজন রোগী ভর্তি রয়েছেন তারাও যেকোনো সময় চলে যাবেন বলে জানান রোগীর আত্মীয়রা।

জানা যায়, গত ২৮ মার্চ হাসপাতালে রোগী ভর্তি ছিল ৩৫ জন। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করতে নৌবাহিনীর সাত সদস্যের একটি টিম মনপুরায় আসলে তখন এক প্রকারের অসাধু মানুষ গুজব সৃষ্টি করে। হাসপাতালে ভর্তি রোগীদের চীনের মত ইনজেকশন দিয়ে মেরে ফেলা হবে বলে গুজব ছড়িয়ে পড়ে। সেদিন না বলে ১৫-২০ জন রোগী হাসপাতাল ছেড়ে ভয়ে পালিয়ে যান। এরপর থেকে হাসপাতালে রোগী ভর্তি হওয়া বন্ধ হয়ে পড়ে।

এ ব্যাপারে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ জানান, গুজবের কারণে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছেন না। গুজবের কথা শোনার পর সর্তকতা মাইকিং করানো হয়। এছাড়াও আমিসহ একটি টিম বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতনতাসহ গুজবে কান না দিয়ে অসুস্থ রোগীদের হাসপাতালে ভর্তি হয়ে সেবা নেয়ার পরামর্শ দিয়েছি।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status