ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
শুধু ইউরোপেই মৃত্যু ৩০ হাজার ছাড়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 April, 2020, 10:17 PM

শুধু ইউরোপেই মৃত্যু ৩০ হাজার ছাড়াল

শুধু ইউরোপেই মৃত্যু ৩০ হাজার ছাড়াল

মহামারি করোনাভাইরাস শুধু ইউরোপেই ৩০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বুধবার বৈশ্বিক এক হিসাবের বরাতে এ তথ্য দিয়েছে ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষ এত বড় সংকটের মুখে পড়েনি।

ইউরোপে ইতালি এবং ইউরোপের অবস্থা সবচেয়ে কাহিল। শুধু এই দুই দেশেই ২১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া সাড়ে ৩ হাজার নিয়ে ফ্রান্স এবং প্রায় আড়াই হাজার নিয়ে যুক্তরাজ্যের অবস্থাও বিপর্যস্ত। নেদারল্যান্ডসেও মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। বেলজিয়ামেও প্রাণহানি আটশ’র বেশি।

ইউরোপে প্রতি চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হচ্ছে স্পেন ও ইতালিতে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৫৬৩ মৃত্যু নিয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে যুক্তরাজ্যে। এছাড়া একই সময়ে স্পেনেও রেকর্ড সর্বোচ্চ ৮৬৪ জন করোনায় প্রাণ হারিয়েছেন। অথচ মহাদেশটির বেশিরভাগ দেশ অবরুদ্ধ। শিক্ষা-প্রতিষ্ঠান, কল-কারখান, অফিস-আদালত সব বন্ধ।

গত ডিসেম্বরে চীনে প্রাদুর্ভাব শুরু হওয়ার করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ অঞ্চলের প্রায় ৯ লাখ মানুষকে আক্রান্ত করেছে। আক্রান্তদের মধ্যে ৪৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনে আমাদের জন্য বেদনাদায়ক দুই সপ্তাহ আসছে।

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের ৪ হাজার ছাড়িয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ২ হাজার ১০ জন। কিন্তু আজ বুধবারের সর্বশেষ হিসাব বলছে, এ সংখ্যাটা ৪ হাজার ৭৬। অপরদিকে উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা ৩ হজার ৩১০ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status