ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বাগমারায় আ.লীগ নেতার করোনা প্রতিরোধে কার্যক্রম
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 April, 2020, 10:16 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 1 April, 2020, 10:18 PM

বাগমারায় আ.লীগ নেতার করোনা প্রতিরোধে কার্যক্রম

বাগমারায় আ.লীগ নেতার করোনা প্রতিরোধে কার্যক্রম

রাজশাহীর বাগমারার গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য ও উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলামের উদ্যোগে করোনাভাইরাস রোধে সচেতনতামূলক কর্মকা- শুরু ও উপকরণ বিতরণ কার্যক্রমের শুরু হয়েছে।


বুধবার ১ এপ্রিল, সকাল থেকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সচেতনতামূলক কর্মকা- চালানো হয়। স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশে দিনভর ওয়ার্ডের প্রায় প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে গিয়ে সচেতনামূলক প্রচারণা চালানো হয়।

এসময় লোকজনদের মধ্যে সাবান, মাস্ক, সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান হারুণ অর রশিদ, গণিপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইনছান আলী মাস্টার প্রমুখ। সাংসদের নির্দেশ মোতাবেক ব্যক্তিগত উদ্যোগে গোটা ইউনিয়নে এই কার্যক্রম চলবে বলে জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status